Logo

সারাদেশ

ফের দুই দিনের রিমান্ডে নদভী

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪২

অ
ফের দুই দিনের রিমান্ডে নদভী

চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

রোববার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে তাকে হাজির করা হলে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

এর আগে এদিন সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নদভীকে আদালতে আনা হয়। শুনানি শেষে আবার তাকে কারাগারে পাঠানো হয়।  

মামলার তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের সঙ্গে সাবেক এই সংসদ সদস্যের সংশ্লিষ্টতা আছে কি না, তা যাচাই করতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে রিমান্ড আবেদন করা হয়।  

এর আগে, গত ২২ জানুয়ারি লোহাগাড়া ও সাতকানিয়া থানার দুটি মামলায় চার দিনের রিমান্ড এবং ২৬ জানুয়ারি চান্দগাঁও থানার পৃথক দুই মামলায় তাকে আরও চার দিনের রিমান্ডে নেয় পুলিশ।

এএইচএস/এটিআর 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন