Logo

সারাদেশ

ঝুট ব্যবসা নিয়ে বিএনপির ২ পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৪

অ
ঝুট ব্যবসা নিয়ে বিএনপির ২ পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১

ছবি : বাংলাদেশের খবর

আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি পোশাক কারখানায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ব্যক্তি গুলিবিদ্ধসহ দুইজন আহত হয়েছেন।  

রোববার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জামগড়া এলাকার প্রীতি গ্রুপের পোশাক কারখানায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তি কাপ্তান (১৬) নড়াইল জেলার লোহাগড়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে, যিনি আশুলিয়ার জামগড়া এলাকায় একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। এছাড়া, আরও একজন আহত হয়েছেন, তার নাম শেখ আবু জাফর।  

জানা গেছে, গত ৫ই আগস্টের পর একটি পক্ষ প্রীতি গ্রুপের কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নেয়। রোববার তারা কারখানা থেকে ঝুট বাহিরে নিয়ে যাওয়ার সময় অপর পক্ষ তাদের বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এবং একপর্যায়ে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে কাপ্তান গুলিবিদ্ধ হন।  

ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, ‘এ ঘটনার তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে। তবে আমরা একজন গুলিবিদ্ধসহ দুইজন আহতের তথ্য পেয়েছি।’

হাসান ভুঁইয়া/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন