Logo

সারাদেশ

মিরসরাইয়ে বাস চাপায় প্রাণ গেল বৃদ্ধের

Icon

চট্টগ্রাম (মিরসরাই) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২১

অ
মিরসরাইয়ে বাস চাপায় প্রাণ গেল বৃদ্ধের

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

চট্টগ্রামের মিরসরাইয়ে বেপরোয়া গতির সৌদিয়া পরিবহনের একটি বাসের চাপায় মোহাম্মদ ফকির আহম্মদ (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।  

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরের দক্ষিণ ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফকির আহম্মদ মিরসরাই পৌর সদরের ৫ নং ওয়ার্ডের মোমিনটোলা গ্রামের মৃত লেদু মাঝির পুত্র।  

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ফকির আহম্মদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরের দক্ষিণ ইউটার্ন দিয়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।  

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মো. বোরহান উদ্দিন বলেন, ‘দুপুরে মিরসরাই পৌর সদরের দক্ষিণ ইউটার্নে সড়ক পার হওয়ার সময় ফকির আহম্মদ বাস চাপায় নিহত হয়েছেন। নিহতের লাশ স্বজনরা উদ্ধার করে নিয়ে গেছে। দুর্ঘটনার দায়ে সৌদিয়া পরিবহনের একটি বাস আটক করা হয়েছে এবং থানা হেফাজতে নেওয়া হয়েছে।’

সাফায়েত মেহেদী/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন