Logo

সারাদেশ

অপারেশন ডেভিল হান্ট : শ্রীপুরে আটক ১০

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৭

অ
অপারেশন ডেভিল হান্ট : শ্রীপুরে আটক ১০

গাজীপুরের শ্রীপুরে অপারেশন ‘ডেভিল হান্ট’-এ রাতভর অভিযান চালিয়ে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা যুবলীগের সহ-সভাপতি সহ মোট ১০ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খণ্ড গ্রামের নাজিম উদ্দিনের ছেলে এবং শ্রীপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মিলন আহমেদ (৪৫), কাওরাইদ ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং নান্দিয়া সাংগুন গ্রামের মৃত আলফাজ উদ্দিনের ছেলে হালিম উদ্দিন (৬০), উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের আয়নাল হকের ছেলে মেহেদী হাসান বাপ্পি (২৮), মাটিয়াপাড়া গ্রামের আব্দুর রশিদ সিদ্দিকের ছেলে মজিবুর রহমান, বরমী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের শহিদুল্লার ছেলে সজিব (২৭), শ্রীপুর পৌরসভার ১ নং ওয়ার্ড উজিলাব গ্রামের আঃ মান্নান মোল্লার ছেলে আহমদ হোসেন মোল্লা, তেলিহাটি ইউনিয়ন টেংরা গ্রামের নুরুল ইসলামের ছেলে স্বপন শাজাহান, গোসিঙ্গা ইউনিয়নের বাউনি গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল আল মামুন (৫৯), বরমী ইউনিয়নের লাকচতল গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে আবু ইউসুফ (২৪), মাওনা ইউনিয়নের বেতজুরি গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোয়াজ্জেম হোসেন (৩৫)।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘শনিবার রাতভর অভিযান চালিয়ে আওয়ামী লীগের ১০ জন সক্রিয় কর্মীকে আটক করা হয়েছে।’

আতাউর রহমান সোহেল/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন