বরগুনার সদর উপজেলায় নিজহাতেই নিজের অণ্ডকোষ ও পুরুষাঙ্গ কেটে ফেলেছেন এক যুবক। ওই যুবকের নাম সুমন, তিনি খাজুরতলা আবাসনের বাসিন্দা জাহাঙ্গীর কবিরের ছেলে এবং বরগুনা সদর উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের কর্মচারী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে নিজ ঘরে বসে ধারালো অস্ত্র দিয়ে নিজের পুরুষাঙ্গ ও অণ্ডকোষ কেটে ফেলেন সুমন। এসময় প্রচণ্ড রক্তক্ষরণ ও যন্ত্রণায় তিনি চিৎকার করলে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, সুমনের আচরণ ছিল কিছুটা ভিন্নধর্মী এবং তিনি মেয়েলি স্বভাবের ছিলেন। তার পরিবারের দাবি, তার সঙ্গে জ্বীনের বদ আসর রয়েছে।
এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক হিমেল পাল বলেন, ‘রোগীকে হাসপাতালে আনার পর আমরা দেখি তার গোপনাঙ্গ কাটা ছিল। কখনো তিনি বলেন নিজেই কেটেছেন, আবার কখনো বলেন, ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন। আমরা তার ক্ষতস্থানে রক্ত বন্ধের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।’
খান নাইম/এটিআর

