Logo

সারাদেশ

সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন গাজীপুর থেকে গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৫

অ
সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন গাজীপুর থেকে গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার টেপিরবাড়ির মাটির মসজিদ এলাকার একটি বহুতল ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চয়ন ওই ভবনের একটি ফ্ল্যাটে আত্মগোপনে ছিলেন। গতকাল শিক্ষার্থীদের গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশ ভবনটি ঘিরে ফেলে। পরে রাত পৌনে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, বিস্তারিত তথ্য পরে জানানো হবে। 

এমএএস/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন