Logo

সারাদেশ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩১

অ
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের হারিকেন এলাকায় দুই মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন সেলফ ইনোভেশন ফ্যাশন লিমিটেডের পোশাক শ্রমিকরা।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় শুরু হওয়া এ অবরোধে মহাসড়কের উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা চরম দুর্ভোগে পড়েন।

খবর পেয়ে শিল্প পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা শুরু করেন।

শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, শ্রমিকদের অভিযোগ, তারা গত দুই মাস ধরে বেতন পাচ্ছেন না। এ নিয়ে তারা একাধিকবার কারখানা কর্তৃপক্ষের কাছে দাবি জানালেও কোনো সমাধান হয়নি।

পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে জানা গেছে।

এমএএস/এমবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন