Logo

সারাদেশ

অপারেশন ডেভিল হান্টে বাউফলে গ্রেপ্তার ৫

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৮

অ
অপারেশন ডেভিল হান্টে বাউফলে গ্রেপ্তার ৫

পটুয়াখালীর বাউফল উপজেলায় যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। 

রোববার (৯ ফেব্রুয়ারি ) রাতে উপজেলার ভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আজ (সোমবার) আদালতে সোপর্দ করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সূর্যমণি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম (৩৫), কালিশুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বজলু শিকদার (৫০), ছাত্রলীগের কালিশুরী ইউনিয়নের সাবেক সভাপতি সোহাগ মৃধা (৩০), পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. রিয়াজ হাওলাদার (৩৮) ও নাজিরপুর ইউনিয়নের নিজ তাতেরকাঠী গ্রামের মোতালেব মৃধার ছেলে মো. ছালাম মৃধা (৫২)। 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘অপারেশন ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের আজ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা অন্যান্য মামলার ওয়ার্ন্টভুক্ত আসামি বলেও উল্লেখ করেন তিনি ।  

আরিফুল ইসলাম সাগর/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন