ছবি : বাংলাদেশের খবর
সিলেটে চলছে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’। এ অভিযানে মহানগর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আরও পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তারকৃতরা হলেন- মহানগরের কাজলশাহ এলাকার ব্লক ডি-এর ৮৮ নম্বর বাসার আব্দুল হকের ছেলে ও ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদমান কবির (২৯), একই বাসার মৃত ইছল মিয়ার ছেলে ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব হাজারী (৬২), ছড়ারপার এলাকার ৭৬ নম্বর বাসার মৃত আব্দুল মুকিতের ছেলে ও ১৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি মিনহাজ ইসলাম সৌরভ (২৬), রায়নগর দর্জিপাড়ার (বসুধারা) ৮৭ নম্বর বাসার মৃত মজিবুর রহমানের ছেলে ও ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসম্পাদক ফজলুর রহমান রনি (৩৭) এবং পশ্চিম পীরমহল্লার ১৪১ নম্বর বাসার মিয়াধন খানের ছেলে ও ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হাসেম খান।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
রেজাউল হক ডালিম/এমবি

