Logo

সারাদেশ

হাজীগঞ্জে ভাংচুর-লুটপাটের মামলায় পাঁচ আসামি কারাগারে

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২২

অ
হাজীগঞ্জে ভাংচুর-লুটপাটের মামলায় পাঁচ আসামি কারাগারে

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরের হাজীগঞ্জে গত ছাত্র-জনতার আন্দোলনের সময় ভাঙচুর, লুটপাট ও কর্মচারীকে মারধরের মামলার ৫ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ সামছুন্নাহার আসামিদের জামিন আবেদন মঞ্জুর না করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।  

আসামিরা হলেন- মহিন উদ্দিন (২৫), রাসেল (গোদা রাসেল) (৩০), শুকু (শুকুর আলম) (৪৮), আদর কাশারী (২০) ও রায়হান কাশারী (২৫)। তারা হাজীগঞ্জ উপজেলার শ্রমিকলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।  

মামলা সূত্রে জানা গেছে, গেল বছর ৪ আগস্ট দুপুর ১২টার দিকে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাজীগঞ্জ পূর্ব বাজারের মেসার্স মার্সেল (ইলেকট্রোল্যান্ড) নামক প্রতিষ্ঠানে চাঁদা দাবি করে। এর পরপরই তারা ভাঙচুর, লুটপাট ও প্রতিষ্ঠানের কর্মচারীদের ওপর হামলা চালায়, যা প্রায় ১ কোটি ৫৮ লাখ ৭৬ হাজার ৭১০ টাকার ক্ষতি করে।  

এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক মো. মিজানুর রহমান সেলিম বাদী হয়ে ২০ আগস্ট হাজীগঞ্জ থানায় মামলা করেন। মামলায় ৭৪ জন নামীয় ও ১০০-১৫০ জন অজ্ঞাতনামা আসামি ছিল।  

বিষয়টি নিশ্চিত করেছেন সরকার পক্ষের আইনজীবী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. কুহিনুর বেগম।

আলআমিন ভূঁইয়া/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন