Logo

সারাদেশ

আশুলিয়ায় ২৪ ঘণ্টায় মিলল ৫ মরদেহ

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৬

অ
আশুলিয়ায় ২৪ ঘণ্টায় মিলল ৫ মরদেহ

আশুলিয়ায় ২৪ ঘণ্টায় পৃথক ঘটনায় বিভিন্ন এলাকা থেকে দুই নারীসহ ৫ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর হয়েছে। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল থেকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত আশুলিয়ার ডেন্ডাবর কাঠালবাগান, জামগড়া কাঠালতলা ও আশুলিয়ার খেজুরবাগান এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন- বরগুনা জেলার পাথরঘাটা থানার বড়ইতলা গ্রামের মোস্তফার ছেলে মো. শাওন ও একই জেলার পাথরঘাটা থানার জমাদ্দার বাড়ি গ্রামের শাহ-আলম মাতব্বরের মেয়ে হাফিজা। তারা দুই জনই পোশাক শ্রমিক ও স্বামী স্ত্রী বলে জানা গেছে। এছাড়াও পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার ফজলু মিয়ার মেয়ে, কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার কুমারপাড়া গ্রামের মৃত লালমিয়ার ছেলে হৃদয় ও আশুলিয়ার খেজুরবাগান এলাকার রেডিয়ান্স জিন্স লিমিটেড কারখানার শ্রমিক মোস্তফা।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে আশুলিয়ার খেজুরবাগান এলাকার রেডিয়ান্স জিন্স লিমিটেড নামের একটি পোশাক কারখানার ভিতরে ঝুলন্ত অবস্থা ওই কারখানা শ্রমিক মোস্তফার লাশ দেখতে পায় অন্যান্য শ্রমিকরা। এ ঘটনায় হত্যাকাণ্ড সন্দেহে পোশাক কারখানাটির মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করছে শ্রমিকরা। 

এ ব্যাপারে আশুলিয়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামসুল হক বলেন, ওই কারখানার ভিতরে এক শ্রমিক আত্মহত্যা করেছেন। এরপর থেকে শ্রমিকরা কারখানার ভিতরে বিক্ষোভ করছেন। এখানে শিল্প-পুলিশ-১ এর একটি টিম ও সেনাবাহিনীর একটি টিম কাজ করছেন। আমরা কারখানার বাইরে অবস্থান করছি। বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে সকালে আশুলিয়ার খেজুরবাগান এলাকার শাহ-আলমের বাড়ি থেকে হৃদয় নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানা যায় । মঙ্গলবার ভোরে স্ত্রীর সাথে কলহের জেরে স্ত্রীর মাথার চুল কেটে ঘর থেকে বের করে দেন। পরে নিজে গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করেন তিনি। 

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার জামগড়া কাঠালতলা এলাকার আফাজ উদ্দিনের বাড়ি থেকে স্বামী শাওন ও স্ত্রী হাফিজার মরদেহ উদ্ধার করা হয়। তারা দুই জন একই রশিতে ঝুলে আত্মহত্যা করেন। তবে কী কারণে তারা আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। 

তার আগে সোমবার বিকেলে স্থানীয়দের খবরের ভিত্তিতে আশুলিয়ার ডেন্ডাবর কাঁঠালবাগান এলাকার সুবেদার (অব) মকবুল এর বাড়ি থেকে ফারজানা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) নুর আলম সিদ্দিক বলেন, গতকাল বিকেল থেকে আজ দুপুর পর্যন্ত দুই নারীসহ ৫ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের সবাই গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

হাসান ভুঁইয়া/এমএইচএস

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন