মানিকগঞ্জে অংশীজনদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৭:৩৬
ছবি : প্রতিনিধি
মানিকগঞ্জ প্রাণীজ খাদ্য সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। বুধবার (২০ নভেম্বর) মানিকগঞ্জ সরকারি সমন্বিত অফিস ভবনের মাল্টিপারপাস হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রাণীজ খাদ্য সংশ্লিষ্ট অংশীজনদের সাথে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন,অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমান।
আফ্রিদি আহম্মেদ/এমআই

