‘বিএনপি নিয়ে যারা বিভ্রান্তি ছড়ায়, তারা আ.লীগের দালাল’
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৮:৪০
বিএনপিকে নিয়ে যারা বিভ্রান্তি ছড়ায়, তারা আওয়ামী লীগের দালাল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। তিনি বলেন, ‘বিএনপি দেশ ও মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। দলকে এগিয়ে নিতে ও দেশে শান্তি বজায় রাখতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যদি কেউ দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে তার বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।’
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে যদুনাথপুর উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার সুমনের সঞ্চালনায় সমাবেশের সভাপতিত্ব করেন যদুনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ।
এ সময় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি এসএমএ ছোবাহান, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ধোপাখালী ইউপির সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু ও সহসভাপতি হাফিজুর রহমান, হাফেজ খাইরুল ইসলাম মুন্সী, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মহব্বত, উপজেলা যুদলের সদস্যসচিব আলী আল শাফি রিমু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাশিদুল হাসান প্লাবন ও উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাইফুল ইসলাম প্রমুখ।
এইচআর/এমইউ

