উপদেষ্টাদের এক হাত নিলেন মামুনুল হক
মাত্রাতিরিক্ত সুশীলগিরি করবেন না
জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৮
অন্তর্বর্তীকালীন সরকারের বিতর্কিত উপদেষ্টাদের স্পষ্টভাবে বলছি মাত্রাতিরিক্ত সুশীলগিরি করবেন না। মব জাস্টিসের কথা আমাদেরকে বোঝানোর চেষ্টা করবেন না । আমরা ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত রাজপথে রক্ত ঢেলেছি, বলেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
মঙ্গলবার রাতে রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠে খেলাফত মজলিস রাজশাজী জেলা শাখা আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করে তিনি বলেন, যদি আমাদেরকে করুণার পাত্র মনে করেন তাহলে ওপেন চ্যালেঞ্জ, আসুন আমাদের মোকাবিলা করেন। আমাদের মোকাবিলা করা এতো সহজ হবে না।
তিনি আরো বলেন, ৭১ এর চেতনা ছিল মুক্তির চেতনা, ৭২ এর চেতনা ছিল গোলামীর চেতনা। শেখ হাসিনার রাজনীতির মূলনীতি ছিল বিভাজন, ধ্বংসাত্বক ও গোলামী।
মামুনুল হক বলেন, বাংলাদেশের আবারো রাজনীতি করতে চাইলে আওয়ামী লীগকে দলের নাম বদলে মাফ চেয়ে রাজনীতি করতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখার আহ্বায়ক মুফতি মুহাম্মদ আবুল বাশার। এতে খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীনসহ অন্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
- মিখায়েল সরেন/ওএফ

