বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সরাসরি হামলায় জড়িত এবং একাধিক মামলার আসামি চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ড (নিষিদ্ধ সংগঠন) ছাত্রলীগ সভাপতি কাকন গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের ওয়্যারলেস বাজার এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার।
কাকন শহরের ১৩ নম্বর ওয়ার্ড লোষঘর পাকা মসজিদ এলাকার গাজী বাড়ির মৃত মিজানুর রহমান গাজীর ছেলে। তিনি কারাগারে থাকা সাবেক মন্ত্রী ডা. দীপু মনির অনুসারি। বিভিন্ন আনুষ্ঠানিকতায় তার বাসায় যাতায়াত ছিল দীপু মনির। মন্ত্রীর প্রভাব খাটিয়ে স্থানীয় নানা অপরাধে নেতৃত্ব দিতেন কাকন।
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, কাকনের বিরুদ্ধে গত ৫ আগস্টে শহরের বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে হামলায় জড়িত থাকার অভিযোগ আছে এবং একাধিক মামলার আসামি সে। আইনি ব্যবস্থা শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
আলআমিন ভূঁইয়া/এটিআর

