Logo

সারাদেশ

আশুলিয়ায় ডেভিল হান্ট অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৫

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৬

অ
আশুলিয়ায় ডেভিল হান্ট অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৫

সাভারের আশুলিয়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে অস্ত্রসহ ৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির। এর আগে মঙ্গলবার রাত ৮টা থেকে আজ ভোর পর্যন্ত আশুলিয়ার জামগড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলা সদর থানার ছোনগাছা এলাকার মো. মিন্টু মিয়ার ছেলে রানা মিয়া (৩২)। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। অন্যরা হলেন, আশুলিয়ার জামগড়া এলাকার মৃত আব্দুল মালেক মোল্লার ছেলে মো. রাজা মোল্লা (৪০), খেজুর বাগান এলাকার মৃত নুরুল হকের ছেলে মো. মশিউর রহমান (৩৮) , রোস্তমপুর এলাকার মৃত জগন্নাথ শাহার ছেলে বিজয় গোপাল শাহা (৬৫) ওকাঠগড়া দুর্গাপুর এলাকার আব্দুল গনির ছেলে আমিনুল ইসলাম সুমন (৩১)। 

এদের মধ্যে বেশিভাগই আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানির পায়তারা, চাঁদাবাজি ও বৈষম্যবিরোধী কার্যকলাপের দায়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করা হয়। এসময় আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।’ 

দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন