গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হকের বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় আহত আবুল কাশেম (১৭) মারা গেছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আবুল কাশেম গাজীপুরের বোর্ডবাজার এলাকার মৃত জামাল হাজীর ছেলে।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় কয়েকজন শিক্ষার্থী ওপর হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।
এ হামলায় আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এআই/এমবি

