চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪০
ছবি : বাংলাদেশের খবর
চাঁদপুর শহরের বাস স্ট্যান্ড এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ মো. আবুল হোসেন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবুল হোসেন মাদারীপুর জেলার রাজুর থানার তাতিকান্দা গ্রামের আইস উদ্দিনের ছেলে।
চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফট্যানেন্ট জাবিদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক কারবারি আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা ও ১০টি কম্বল উদ্ধার করা হয়।
অভিযানে উদ্ধারকৃত সামগ্রী ও গ্রেপ্তার আসামিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত বছর ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় মাদক কারবারি, অস্ত্রধারী সন্ত্রাসী এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে বলে জানান লেফট্যানেন্ট জাবিদ হাসান।
আলআমিন ভূঁইয়া/এমবি

