Logo

সারাদেশ

ফেনীতে ৬৩ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৫

অ
ফেনীতে ৬৩ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

ছবি : বাংলাদেশের খবর

ফেনীর দুইটি উপজেলায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৬৩ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১২ ফেব্রুয়ারি) ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে ফেনীস্থ ৪ বিজিবির সদস্যরা।

বিজিবি সূত্রে জানা গেছে, ভোররাতে ফুলগাজী উপজেলার চম্পকনগর, তারাকুচা ও ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম সীমান্তে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের টহল দেখে কাপড়ের গাইট ফেলে পালিয়ে যায়। অভিযানে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা, টি-শার্ট, কটি ড্রেস, প্রসাধনী ও বাইসাইকেল জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৬৩ লাখ ৬৯ হাজার ৬০০ টাকা। 

জব্দকৃত মালামাল ফেনী কাস্টমস কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। 

ফেনীস্থ ৪ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বাংলাদেশের খবরকে বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

এমরান পাটোয়ারী/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন