নওগাঁয় হাসপাতাল ঘেরাও, তত্ত্বাবধায়কের কার্যালয়ে তালা
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৫
নওগাঁ ২৫০ শয্যা জেনারেল সদর হাসপাতালের ‘অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার’ প্রতিবাদে হাসপাতাল ঘেরাও করে তত্ত্বাবধায়কের কার্যালয়ে তালা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় হাসপতালে অবস্থান নিয়ে ঘেরাও কর্মসূচি পালন করেন।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে বসে সমস্যা নিরসনে হাসপাতাল প্রশাসনকে ১ ঘণ্টার সময় বেধে দেওয়া হয়। তারপরও হাসাপাতল প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া না পেলে তারা তত্ত্বাবধায়কের কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হয়। তবে এ সময় তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল অফিসে উপস্থিত ছিলেন না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানান, ৫ আগস্টের পর হাসপাতালের চিকিৎসা সেবার মানহীনতা, ওষুধ কালবাজারে বিক্রি, হাসাপাতলের চিকিৎসকরা ঠিকমতো দায়িত্ব পালন না করা, রোগীদের সাথে দুর্ব্যবহার-হয়রানিসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও হাসপাতাল চত্বরে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য দূর করার বিষয়ে হাসপাতাল প্রশাসনকে বারবার বলা হয়। কিন্তু তারা এসব বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়ে হীরকজয়ন্তী পালনে ব্যস্ত। তাই বাধ্য হয়ে হাসপাতল ঘেরাও করে তত্ত্বাবধায়কের কার্যালয়ে তালা দেওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ফজলে রাব্বী বলেন, ‘এই হাসপাতাল অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনাসহ নানা সমস্যায় জর্জরিত। বিশেষ করে রোগীরা সঠিক চিকিৎসাসেবা পায় না। কর্তব্যরত চিকিসৎকরা হাসাপতালে না এসে বিভিন্ন ক্লিনিকে রোগী দেখা নিয়ে ব্যস্ত থাকে। চিকিৎসাসেবা আমাদের মৌলিক চাহিদার মধ্যে একটি। কিন্তু আমরা সাধারণ মানুষ তা কতটুকু পাচ্ছি?’
ফজলে রাব্বী বলেন, ‘হাসপাতাল ঘেরাও কর্মসূচি চলাকালে হসপাতাল থেকে সরকারি ওষুধ কালবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় একজনকে হাতেনাতে আটক করা হয়েছে। অথচ চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা ওষুধ পায় না। হাসপাতল চত্বরে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য থাকায় রোগীদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এসব বিষয় সমাধানের জন্য হাসাপতাল প্রশাসনকে বহুবার বলা হয়েছে। কিন্তু তারা এসব সমস্য নিরোসনে কোনো উদ্যোগ না নেওযায় ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা।’
হাসিব চৌধুরী নামে আরেক শিক্ষার্থীরা বলেন, ‘এসব সমস্যা সমাধানের জন্য যতক্ষণ হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা না হবে, ততক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়কের কার্যালয় তালাবদ্ধ থাকবে।’
এ সময় দায়িত্বরত চিকিৎসকদের চিকিৎসাসেবা চালু রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি এসব সমস্যা নিরসন না করে চিকিসৎকরা যদি কোনো অন্দোলনে যান, তাহলে সেটি প্রতিহত করার হুশিঁয়ারি দেন তিনি।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুলের সাথে একাধিকবার মোবাইলে যোগাাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এম এ রাজ্জাক/এমজে

