Logo

সারাদেশ

‘এভাবে একটা দেশ চলতে পারে না’

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২১

অ
‘এভাবে একটা দেশ চলতে পারে না’

প্রতিটা মূহূর্তে ঢাকা শহরে আমরা দেখি আজকে অবরোধ, কালকে এটা-সেটা। চলাচলের অযোগ্য হয়ে পড়েছে ঢাকা শহর। এভাবে একটা দেশ চলতে পারে না বলে মন্তব্য করেছেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নবগঠিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিনহা বলেন, ‘১৫-১৬ বছরে শত-সহস্র টাকা লুট করে নিয়ে গেছে। দেশের শাসনব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। কোথাও কোনো শাসন নেই। দুঃশাসনের জ্বালায় আমরা আজকে নিপীড়িত-নিঃশেষিত। আজকে যেই ক্ষমতা সরকার নিয়ে আছেন, তারা সরকার হিসেবে নিজেদের পরিচয় দিতে পারেননি।’

তিনি বলেন, ‘আমরা বারবার বলছি তুমি নির্বাচনটা দিয়ে দাও। তোমার পক্ষে সম্ভব না এই দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখা। আমরা আশা করি জনগণের সরকার যদি আসে অবশ্যই দেশে শান্তি আসবে।’

জেলা বিএনপির সদস্যসচিব মো. মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটর সদস্য শেখ মো. আব্দুল্লাহ, শহীদুল ইসলাম মৃধা, আব্দুল বাতেন খান শামীম, সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ ও আমির হোসেন দোলন প্রমুখ।

এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন