Logo

সারাদেশ

নিখোঁজের ৯ দিন পর পুকুরে মিলল বৃদ্ধার অর্ধগলিত মরদেহ

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪৭

অ
নিখোঁজের ৯ দিন পর পুকুরে মিলল বৃদ্ধার অর্ধগলিত মরদেহ

চাঁদপুর মতলব উপজেলায় নিখোঁজের ৯ দিন পর পুকুর থেকে রহিমা বেগম (৭০) নামে বৃদ্ধার অর্ধগলিত মরদের উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ছেংগারচর পৌরসভার তালতলী গ্রামে পুকুর পাড় থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত রহিমা বেগম তালতলী গ্রামের মৃত আব্দুর রাজ্জাক ঢালীর স্ত্রী।

স্বজনরা জানান, বিকেলে উপজেলার তালতলী গ্রামে ফসলি জমির পাশে পুকুরে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে মতলব থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের মেয়ে কামরুন্নাহার জানায়, আমার মা (রহিমা বেগম) ভারসাম্যহীন ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি গত মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) গভীর রাতে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। নিখোঁজের পর থেকেই স্বজনরা সামাজিক যোগাযোগমাধ্যমেসহ মাইকিং করে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, ‘নিহত রহিমা বেগম মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।’

আলআমিন ভূঁইয়া/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন