Logo

সারাদেশ

বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৭

অ
বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত জসিম উদ্দিন চৌধুরী (৪০) চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের দশবাহ গ্রামের বাসিন্দা। তিনি এশিয়ান টেলিভিশনের নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।  

স্থানীয় সাংবাদিক এমদাদ উল্যাহ ও মিজানুর রহমান জানান, বুধবার রাতে বাড়ি ফেরার পথে ফকিরবাজার এলাকায় চট্টগ্রামমুখী একটি বাস জসিমকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

নিহত জসিম উদ্দিনের দুটি ছোট সন্তান রয়েছে। তার এমন মৃত্যুতে স্ত্রী, সন্তানসহ পরিবার-পরিজন দিশেহারা হয়ে পড়েছেন।  

চৌদ্দগ্রামের মিয়ারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন জানান, অজ্ঞাত বাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। বাসটি শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

সোহাইবুল ইসলাম সোহাগ/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন