Logo

সারাদেশ

নিখোঁজের একদিন পর মিলল শিক্ষার্থীর হাত বাঁধা মরদেহ

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৯

অ
নিখোঁজের একদিন পর মিলল শিক্ষার্থীর হাত বাঁধা মরদেহ

মুন্সীগঞ্জ সদরের চর বাংলাবাজার এলাকায় হাত বাঁধা অবস্থায় শাহজালাল বেপারি (১৭) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহত শাহজালাল টংগিবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের রাজাবাড়ির চর এলাকার বাসিন্দা আনোয়ার বেপারির ছেলে। সে স্থানীয় দিঘীরপাড় এ.সি ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।  

পুলিশ জানায়, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই সে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।  

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহেরে পাশে একটি ধারালো ছুরিও পাওয়াা গেছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।’ 

আবু সাইদ আপন/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন