Logo

সারাদেশ

‘আমরা নই, জনগণ সিদ্ধান্ত নেবে আ.লীগ নির্বাচন করবে কি না’

রাতারাতি সব সম্ভব নয়, নির্বাচনটা তাড়াতাড়ি করলে ভালো হয়

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১০:১৬

অ
‘আমরা নই, জনগণ সিদ্ধান্ত নেবে আ.লীগ নির্বাচন করবে কি না’

ছবি : বাংলাদেশের খবর

আমরা নই, জনগণ সিদ্ধান্ত নেবে আ.লীগ নির্বাচন করবে কি না- এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা কাউকে নির্বাচনে আনতে চাই, এমনটা বলিনি। গণ্যমাধ্যমে বিষয়টা সঠিকভাবে আসেনি।’

বুধবার (২০ নভেম্বর) দুপুরে খালেদা জিয়ার পৈতৃক বাড়ি ফুলগাজীর শ্রীপুরে ইস্কান্দার মজুমদার বাড়ি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা বলেছি, আওয়ামী লীগ রাজনৈতিক দল। নির্বাচন করবে কি করবে না, তা নির্ধারণ করবে জনগণ। জনগণ সিদ্ধান্ত নেবে কারা রাজনীতি করবে কারা করবে না। আমরা সেখানে কিছু না।’

ফেনীতে খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে 

বিশেষ অতিথি ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন, সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের দস্যুরা পালিয়েছে। দেশের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নতুন সরকার জঞ্জালগুলো পরিষ্কার করে নির্বাচন দেবে। সেই নির্বাচনের মাধ্যমে দেশ এগিয়ে যাবে। নতুন সরকার কাজ শুরু করেছে, রাতারাতি সব সম্ভব নয়। আমরা বলেছি, নির্বাচনটা তাড়াতাড়ি করলে ভালো হয়।’

ইউএ/এমইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন