Logo

সারাদেশ

গৌরনদীতে যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ জাটকা জব্দ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৮

অ
গৌরনদীতে যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ জাটকা জব্দ

বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে যাত্রীবাহী ৫টি বাস থেকে প্রায় ১০ মণ জাটকা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জব্দকৃত জাটকাগুলো এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।  

উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে বরিশাল-ঢাকা মহাসড়কের মাহিলাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী পাঁচটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০ মন জাটকা জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।  

অভিযানকালে গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল হাওলাদার ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এটিআর/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন