ভোলায় ‘চুরি করতে গিয়ে’ গণপিটুনিতে নিহত ২
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৭
ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ৭ নম্বর ওয়ার্ড ভূঁইয়া বাড়ির দরজায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে ২ চোরের মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ভূঁইয়া বাড়ির দরজায় গরু চুরি করতে গিয়ে পিটুনিতে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, তজুমদ্দিন উপজেলার বালিয়া কান্দি এলাকার নুরুল হকের ছেলে মো. নয়ন এবং বোরহানউদ্দিন উপজেলার খাসমহল এলাকার মো. আমির হোসেন।
স্থানীয়রা জানান, বুধবার রাতে চার থেকে পাঁচটি ঘর চুরি করা শেষে তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ভুঁইয়া বাড়ির দরজায় গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখে গণপিটুনি দেয়। তাতে দুই চোরের মৃত্যু হয়।
তজুমদ্দিন থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এমজে

