Logo

সারাদেশ

টাঙ্গাইলে সড়ক আটকে দিল অভ্যুত্থানে আহতরা

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৫

অ
টাঙ্গাইলে সড়ক আটকে দিল অভ্যুত্থানে আহতরা

ছবি : বাংলাদেশের খবর

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সাথে প্রশাসনের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে সড়ক অবরোধ করা হয়।

প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে জেলা শিল্পকলার সামনে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ তুলে নেয় তারা। 

এর আগে এদিন সকালে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এসময় আহতদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তোলা হয়। পরে তারা সড়ক অবরোধ করে। 

জানা গেছে, সকালে জেলা পরিষদের পক্ষ থেকে টাঙ্গাইলের ২১৭ জন আহতদের মাঝে আর্থিক অনুদান দেওয়ার জন্য শিল্পকলায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় তিন ক্যাটাগরিতে আর্থিক সহায়তা হিসেবে চেক দেওয়া হয়। এতে আহতদের পাঁচ হাজার টাকার চেক দেওয়া হয়। এসময় তারা জেলা পরিষদের কর্মকর্তাদের সাথে কথা বলতে চাইলে তারা আহতদের সাথে কথা না বলে চলে যান। পরে ক্ষুব্ধ হয়ে আহতরা জেলা শিল্পকলার সামনে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। সড়ক অবরোধের কারণে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারী। দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা পর সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলামসহ জেলা প্রশাসক কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন। সেখানে অভিযুক্ত কর্মকর্তাদের ক্ষমা চাওয়ার দাবি করেন ভুক্তভোগী আহতরা। এসময় প্রশাসনের উপস্থিত কর্মকর্তাদের আশ্বাসে আহতরা সড়ক অবরোধ প্রত্যাহার করে। 

এসময় ছাত্র জনতা প্রতিনিধি মারিয়া মোকাদ্দাস মিষ্টি, আহত সোহানুর রহমান সোহান, সাইদুল রহমান, মিজানুর রহমান, খাইরুল ইসলামসহ অর্ধশতাধিক আহতরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুনের মুঠোফোনে চেষ্টা করা হলে তিনি রিসিভ করেননি। 

রেজাউল করিম/এমআই
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন