আ.লীগ নিষিদ্ধের দাবিতে ফরিদপুরে কফিন মিছিল
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫১
ছবি : বাংলাদেশের খবর
আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া নিয়ে একটি কফিন মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী সাইফ খান, মেহেদী হাসান, আনিসুর রহমান সজল, কাজী রিয়াজ, ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, ফরিদপুর মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুনিব হাসান সোহাগ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুরের কর্মী তৌফিক, সৈকতসহ অন্যান্য সাধারণ ছাত্র ছাত্রী উপস্থিত ছিল।
কফিন মিছিল শেষে বক্তারা বলেন, ‘গাজীপুরে আমাদের যে ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদী শেখ হাসিনাকে দ্রুত দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। আওয়ামী লীগ ছাত্রলীগ এবং যুবলীগ এখনো অবাধে চলাচল ও ঘোরাফেরা করছে। দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের সকলকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। যতদিন না পর্যন্ত সকল সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করা না হচ্ছে ততদিন ছাত্র জনতা মাঠে উপস্থিত থাকবে।’
অপূর্ব আসিম/এমআই

