সুনামগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অভিযানে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানার যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- শাল্লা থানার ডুমরা গ্রামের বাসিন্দা জেলা আওয়ামী যুবলীগের সদস্য দীপু রঞ্জন দাস (৪৪), বিশ্বম্ভরপুর থানার হালাবাদী (গণপাড়া) গ্রামের বাসিন্দা উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ মিয়া (৪০), শান্তিগঞ্জ থানার দেবগ্রাম গ্রামের বাসিন্দা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অনিক রঞ্জন দেব (৩০), জগন্নাথপুর থানার ইকড়ছই গ্রামের বাসিন্দা জগন্নাথপুর পৌরসভা যুবলীগের সাবেক সদস্য আব্দুল মতিন (৪৫), সুনামগঞ্জ সদর থানার সারদাবাজ গ্রামের বাসিন্দা উপজেলা যুবলীগের সহসম্পাদক বকুল চন্দ্র দাস (৩৫), তাহিরপুর উপজেলার কামড়াবন্দ গ্রামের বাসিন্দা জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. তোফাজ্জল হোসেন (২৫), ছাতক উপজেলার জটি গ্রামের বাসিন্দা দুলার বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সউদ মিয়া (৪৬)।
অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আব্দুল হালিম/এমবি

