Logo

সারাদেশ

বাংলাদেশে ঢুকে কৃষকদের মারধর করল বিএসএফ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১১

অ
বাংলাদেশে ঢুকে কৃষকদের মারধর করল বিএসএফ

স্থানীয়রা জানায়, শুক্রবার জুমার নামাজের পর বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ভারতের নারায়ণগঞ্জ ১৩৮ ব্যাটালিয়নের ১২ থেকে ১৩ জন বিএসএফ সদস্য। এ সময় মাঠে থাকা স্থানীয়দের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের ওপর লাঠিচার্জ করে। 

আহতরা হলেন- শামছুল হক (৬০), জাবেদ আলী (৫৫), তাজুল ইসলাম (৪০), কাশেম আলী (৫০), রিপন (৩৫)। 

জানা যায়, এ ঘটনায় স্থানীয়রা লাঠি নিয়ে সীমান্তে আসলে উত্তেজনা শুরু হয়। পরে বিএসএফ সদস্যরা ভারতের অভ্যন্তরে ফিরে যায়। এ সময় ঘটনাস্থলে বিজিবি উপস্থিত থাকলেও তারা কোনো প্রতিবাদ করেনি বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এ বিষয়ে গোরকমন্ডল বিওপি ক্যাম্পের হাবিলদার দেলবর বলেন, বর্তমানে সীমান্তে পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।

লালমনিরহাট-১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাকিল আলম বলেন, বিএসএফ’র সদস্যরা বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশিদের মারধর করবে এটা এত সহজ নয়। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। 

এনএমএম/বিএইচ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন