Logo

সারাদেশ

‘জনগণকে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দিতে হবে’

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১৪:০২

অ
‘জনগণকে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দিতে হবে’

জনগণকে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দিতে হবে বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি রিয়াদ রহমান। বুধবার  (২০ নভেম্বর) বিকেলে পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘রাষ্ট্রের মালিকানা এখন জনগণের হাতে নেই। সম্প্রতি ক্ষমতাচ্যুত অগণতান্ত্রিক, সর্বগ্রাসী, কতৃত্ববাদী, সরকার এ দেশের মৌলিক কাঠামো ধ্বংস করে দিয়েছে। অবিলম্বে ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র কাঠামো মেরামত ও পুর্নগঠনের বিকল্প নেই। জনগণের হাতে রাষ্ট্রের অধিকার আর মালিকানা ফিরিয়ে দিতে হবে। এ জন্য প্রয়োজন অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনে গণতান্ত্রিক শক্তির জয়লাভ।’

ছাত্রদলের এ নেতা বলেন, ‘ফ্যাসিস্ট সরকার অপসরণ আন্দোলনের সফলতার পরে সেই আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি জণকল্যাণমূলক জাতীয় ঐক্যমতের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সরকারের প্রাথমিক কাজ হবে ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রকাঠামো মেরামত ও পুর্নগঠন।’

তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের জণগণ গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বপ্ন ও প্রত্যায় নিয়ে অগনিত শহীদের প্রাণের বিনিময় মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে যে রাষ্ট্র গড়ে তুলেছিল, দেড় দশক ধরে সেই রাষ্ট্রে অধিকারহীন বঞ্চিত করে রাখা হয়েছে তাদেরকে।’ 

‘সাম্য ও মানবিক বাংলাদেশ বির্নিমাণে শিক্ষার্থীদের চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ’ বিষয়কে সামনে রেখে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে পিরোজপুরে এ সংবাদ সম্মেলন করে ছাত্রদল।

এ সময় উপস্থিত ছিলেন, পিরোজপুর প্রেসক্লাবের সাভপতি এস এম রেজাউল ইসলাম শামীম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন প্রমুখ।

এসবিএ/এমইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন