Logo

সারাদেশ

মিরসরাইয়ে বিশ্ব শিশু দিবস উদযাপন

Icon

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১৪:১১

অ
মিরসরাইয়ে বিশ্ব শিশু দিবস উদযাপন

চট্টগ্রামের মিরসরাইয়ে বিশ্ব শিশু দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) খান সিটি সেন্টারে বারইয়ারহাট সাইনিং স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপিত হয়। 

অনুষ্ঠানে ৬ শতাধিক শিক্ষার্থী ও অভিবাবক উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইমাম হোসেনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের একাডেমিক কো-অডিনেটর শাহাদাত হোসেন সোহরাবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বয়ক নুরুল আমিন চেয়ারম্যান। 

প্রধান আলোচক ছিলেন, সাইনিং স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান রিদওয়ান হোসাইন রুমি। বিশেষ অতিথির বক্তব্য দেন, জোরারগঞ্জ থানা জামায়াতের আমির নুরুল হুদা হামিদী, বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, জোরারগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি মাঈন উদ্দিন, নাহেরপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক প্রমুখ।

এসএম/এমইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন