Logo

সারাদেশ

গড়াই নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৫

অ
গড়াই নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধা সোয়া ৬টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের ভাঁড়রা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তাঁর পরনে লাল রঙের টি-শার্ট, কালো প্যান্ট ও হালকা খয়েরি রঙের জ্যাকেট রয়েছে।

স্থানীয়রা জানান, শেষ বিকেলে গড়াই নদীতে একটি মরদেহ ভাসতে দেখা যায়। পরে তারা মরদেহটি নদীর কিনারে এনে পু্লিশকে খবর দেন।

বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, ‘খবর পেয়ে গড়াই নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে নৌ পুলিশকে খবর দেওয়া হয়েছে। অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তার পরনে লাল রঙের টি - শার্ট, কালো প্যান্ট ও হালকা খয়েরি রঙের জ্যাকেট রয়েছে।’

কুমারখালীর ভাঁড়রা এলাকার গড়াই নদী থেকে শনিবার সন্ধায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

আকরামুজজামান আরিফ/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন