Logo

সারাদেশ

পারিবারিক কলহের জেরে বৃদ্ধার আত্মহত্যা

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৫

অ
পারিবারিক কলহের জেরে বৃদ্ধার আত্মহত্যা

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে আমেনা খাতুন (৫৫) নামে এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বরমী ইউনিয়নের গিলাশ্বর পূর্ব পাড়া গ্রামে নিজ বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আমেনা খাতুন উপজেলার বরমী ইউনিয়নের গিলাশ্বর গ্রামের অটোরিকশা চালক শফিকুল ইসলামের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন আমেনা খাতুন। রোববার ভোরে তার স্বামী অটোরিকশা নিয়ে বাইরে যান। যাওয়ার আগে আমেনা নিজের গয়না ও কিছু টাকা ছেলের বউয়ের কাছে জমা রেখে বেড়াতে যাওয়ার কথা বলেন। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে দরজা খুলে ঝুলন্ত মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, আমেনা দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে মানসিক চাপে ছিলেন। এসব কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোহেল/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন