ফেনী শহরের হাসপাতাল মোড় এলাকায় পুলিশের সেবা কার্যক্রম আরও গতিশীল করতে নতুন ট্রাফিক পুলিশ বক্স স্থাপন করা হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ও স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক গোলাম মো. বাতেন বক্সটি উদ্বোধন করেন।
এ সময় পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ‘ফেনীতে ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে হাসপাতাল মোড়ে নতুন ট্রাফিক বক্স স্থাপন করা হয়েছে। সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা করতে ফেনী বাসীর সহযোগিতা কামনা করছি।’
উদ্বোধন অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এম. এমরান পাটোয়ারী/এটিআর

