Logo

সারাদেশ

কক্সবাজারে সরঞ্জামসহ উদ্ধার ৬৯ হাত বোমা, আটক ২

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৫

অ
কক্সবাজারে সরঞ্জামসহ উদ্ধার ৬৯ হাত বোমা, আটক ২

কক্সবাজার টেকনাফে ৬৯টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ দুজনকে আটক করেছে বিজিবি। রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলা  হ্নীলা ইউনিয়নের সীমান্তবর্তী ফুলের ডেইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন, চাঁদপুরের মতলব উত্তর থানার নবুরকান্দি গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. সম্রাট প্রধান (৩৩) ও নারায়ণগঞ্জ বন্দর থানার দক্ষিণ গারমোরা গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. অন্তর (৩২)।

বিষয়টি নিশ্চিত করেছেন, টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা সীমান্তবর্তী ফুলের ডেইল এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই বাড়ি থেকে ৬৯টি হাত বোমা ও এক কেজি ৬০০ গ্রাম সালফার, এক কেজি ৩০০ গ্রাম লালা, ৩১টি জর্দার কৌটা, ২২০ গ্রাম তার ও একটি প্লাসসহ দুইজনকে আটক করা হয়। 

তিনি আরও বলেন, আটককৃত আসামিদের জব্দকৃত বোমা ও বোমা তৈরির সরঞ্জামাদিসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়া পলাতক ব্যক্তিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাড়ির মালিকের সংশ্লিষ্টতা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

  • ইমতিয়াজ মাহমুদ ইমন/ওএফ
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন