Logo

সারাদেশ

যানবাহনের চাকায় পিষ্ট মরদেহ, সড়কে পাশে মিলিল খন্ডিত অংশ

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০০

অ
যানবাহনের চাকায় পিষ্ট মরদেহ, সড়কে পাশে মিলিল খন্ডিত অংশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজ্ঞাত এক নারীর দেহের অংশবিশেষ (বেশ কিছু খন্ডিত অংশ) উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের দড়িকান্দি জাইদেরগাঁও এলাকা থেকে অংশগুলো উদ্ধার করা হয়।

কাঁচপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আওলাদ হোসেন জানান, ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের ওই নারী নিহত হয়েছেন। পরে বিভিন্ন যানবাহন চলাচলের কারণে মরদেহটি সড়কের সাথে পিষে গেছে। মাথার চুল দেখে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি একজন নারী।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, মহাসড়কে মানুষের কিছু অংশ পরে থাকতে দেখে স্থানীয়রা ফোনে জানায়। পরে পুলিশ পাঠিয়ে সেগুলো উদ্ধার করা হয়েছে। 

  • সজীব হোসেন/ওএফ
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন