Logo

সারাদেশ

কুমিল্লায় ডেভিল হান্টে আ.লীগের ৬৬ নেতাকর্মী গ্রেপ্তার

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৩

অ
কুমিল্লায় ডেভিল হান্টে আ.লীগের ৬৬ নেতাকর্মী গ্রেপ্তার

কুমিল্লায় ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে সাতদিনে এ অভিযানে ৬৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আরাফাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ ঘোষণার পর থেকেই কুমিল্লায় যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, অপরাধ দমন ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের মতো কুমিল্লায়ও ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে অভিযানের সাতদিনে ৬৬ জনকে গ্রেপ্তার করা হলো। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন