Logo

সারাদেশ

অপারেশন ডেভিল হান্টে সাবেক ভারপ্রাপ্ত মেয়রসহ গ্রেপ্তার ৮

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৯

অ
অপারেশন ডেভিল হান্টে সাবেক ভারপ্রাপ্ত মেয়রসহ গ্রেপ্তার ৮

অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে পুলিশ ও র‌্যাব পৃথকভাবে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আজম খানসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) দিন ও রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

আজম খান মোগলাবাজার থানার পাঠানপাড়া এলাকার খান বাড়ির বাসিন্দা। তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য এবং ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। পালন করেছেন সিসিকের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব।

গ্রেপ্তারকৃত বাকি ৭ জন হলেন, সিলেট মহানগরের বারুতখানার বাসিন্দা ও ছাত্রলীগকর্মী সাইরুল কবীর সঞ্জয় (২৯), একই এলাকার বাসিন্দা ও বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের ক্রীড়া সম্পাদক সানি কবীর (২৯), দক্ষিণ সুরমার তেতলি এলাকার বাসিন্দা ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত মকন মিয়া এবং সিলেট জেলা তাঁতী লীগের পাঠাগার বিষয়ক সম্পাদক ও দক্ষিণ সুরমার বানেশ্বরপুরের বাসিন্দা মো. ময়নুল ইসলাম (৩৮), সিলেট মহানগরের করেরপাড়া গুয়াবাড়ি এলাকার বাসিন্দা ও মহানগর যুবলীগের সহ-দপ্তর সম্পাদক হেলাল মিয়া, জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আরমান হোসেন আনু এবং জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা মিলন আহমদ।

এদের মধ্যে হেলালকে র্যাব-৯ গ্রেপ্তার করেছে। বাকিদের জেলা ও মহানগর পুলিশ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল ও সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মো. সাইফুল ইসলাম।

রেজাউল হক ডালিম/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন