Logo

সারাদেশ

নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২১

অ
নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

পিরোজপুরের নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন নাজিরপুর উপজেলার চালিতাবাড়ি গ্রামের হালিম মোল্লার ছেলে মাহাবুব মোল্লা (৪৫) ও তার ছেলে ইয়াত মোল্লা (১৫)।

সোমবার (১৭ ফেবব্রুয়ারি) সকালে ঢাকা-পিরোজপুর মহাসড়কের নাজিরপুর উপজেলার রুহিতলাবুনিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই দিন সকালে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা তিনজন গুরুতর আহত হন। সেখানে থাকা আরো দুজন আহত হন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খুলনা পাঠানো হয়।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা নেওয়া হলে হাসপাতালে যাওয়ার আগেই বাবা ছেলের মৃত্যু হয়।

নাজিরপু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভূইয়া বলেন, ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে, পুলিশিং কার্যক্রম অব্যাহত আছে। এ ব্যাপারে এখানো কোনো অভিযোগ পাইনি।

  • সৈয়দ বশির আহম্মেদ/ওএফ
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন