Logo

সারাদেশ

আপনারা পরশপাথর হলে নির্বাচনী রোডম্যাপ দেন : আব্দুস সালাম

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২১

অ
আপনারা পরশপাথর হলে নির্বাচনী রোডম্যাপ দেন : আব্দুস সালাম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, ‘দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ দিতে হবে। আমরা আপনাদের পরশপাথর মনে করি। আপনারা নিজেদের পরশপাথর মনে করেন কি না? যদি মনে করেন তাহলে নির্বাচনের তারিখ রোডম্যাপ ঘোষণা করেন।’

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচনের রোডম্যাপ যত তাড়াতাড়ি ঘোষণা করবেন, নাগরিক প্রত্যাশা তত তাড়াতাড়ি পূরণ হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি মানে না। আমরা মানতে পারি না। বগুড়াবাসী মানে না। কারণ বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি। তারেক রহমানের দেশ।’

আব্দুস সালাম বলেন, ‘বিএনপির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র, চক্রান্ত করা হলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। কেউ সরকারে যাওয়ার স্বপ্ন দেখলে সেই স্বপ্ন বাংলার মানুষ বাস্তবায়ন হতে দেবে না। ১৫ বছর দেশের ১৮ কোটি মানুষ তাদের ভোটের অধিকারের জন্য লড়াই-সংগ্রাম করেছে। সেই লড়াইয়ে গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। তিনি ভারতে পালানোর আগে তার পরিবারের সদস্যদের নিরাপদে পাঠিয়েছেন।’ 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনার মতো কেউ ছলচাতুরি করলে তাদেরও রেহাই নেই। বগুড়া থেকেই বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।’

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন