Logo

সারাদেশ

ফেনীতে পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৬

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩০

অ
ফেনীতে পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৬

ছবি : বাংলাদেশের খবর

ফেনীতে পিকআপ ভ্যানে কাভার্ড ভ্যানের ধাক্কায় ৬ জন ঢালাই শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজিয়া মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আহত শ্রমিকরা জানান, তারা চট্টগ্রামের বাঁশবাড়িয়া এলাকায় ছাদ ঢালাইয়ের কাজ শেষ করে ফেনী ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।

বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ইমরান/বিএইচ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন