Logo

সারাদেশ

উত্তরায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

Icon

ঢামেক প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩০

অ
উত্তরায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে বিএনএস সেন্টারের সামনে দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার আব্দুর রউফের ছেলে আব্দুর রহমান রাব্বি (২৫) এবং তার স্ত্রী কারিমা আক্তার মিম (২০)। বর্তমানে তারা টঙ্গী কলেজগেট এলাকায় বসবাস করতেন।

জানা গেছে, গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাত পৌনে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন। পরে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন।  

প্রত্যক্ষদর্শী তানজিলা জানান, তার স্বামী মানিকের জন্মদিন উপলক্ষে রাব্বি ও মিম তাদের সঙ্গে দেখা করতে আসেন। জন্মদিন উদযাপনের পর তারা দুই দম্পতি দুইটি মোটরসাইকেলে বের হন।  

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’

এআইবি/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন