Logo

সারাদেশ

জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩২

অ
জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্যে :

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর ইনস্টিটিউট মাঠে সকাল ১০টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। মিছিলে দিনাজপুর জেলার ১৩টি উপজেলা হতে আগত জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেনের নেতৃত্বে খাগড়াছড়ি চেঙ্গি স্কোয়ার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মুক্তমঞ্চে এসে বিক্ষোভ সমাবেশ করে বিক্ষোভকারীরা। 

কিশোরগঞ্জ প্রতিনিধি : জেলা জামায়াতের উদ্যোগে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের শহীদী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার মোড়ে গিয়ে শেষ হয়। 

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা টাউন হল মাঠে বিকেল ৩টায় জামায়াতের নিবন্ধন পুনর্বহালের ও দলের  সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কুমিল্লা মহানগরী জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা.সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ নগরীর কৃষ্ণচূড়া চত্বরে বিকেলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউনহল গিয়ে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

বগুড়া প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও দলের নিবন্ধন ফিরে দেওয়ার দাবিতে মঙ্গলবার (১৮ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় শহরের সাতমাথায় এ্যাডওয়ার্ড পার্কে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন।

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ঐহিত্য জাদুঘর প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্ট গিয়ে শেষ হয়৷ বিক্ষোভ মিছিলে সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান, অ্যাডভোকেট সামছুদ্দীন, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল্লাহ, মোমতাসুল হাসান আবেদ, আব্দুস সাত্তার মামুন, ছাত্রশিবিরের জেলা সভাপতি তুহিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামী। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা জামায়াতে ইসলামের আমির আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি হুমায়ন কবীর, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শফিকুল ইসলাম খান ও হোসনে মোবারক বাবুল, কর্ম পরিষদ সদস্য আব্দুল্লাহ তালুকদার, জেলা শিবিরের সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ।

ফেনী প্রতিনিধি : শহরের ঐতিহাসিক মিজান ময়দানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফেনী জামায়াতে ইসলামী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।

বাগেরহাট প্রতিনিধি : শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের মেগনিতলা বাজার এলাকা থেকে মিছিলটি বের হয়। মিছিলটি খুলনা বাগেরহাট মহাসড়ক দিয়ে মিঠাপুকুর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিকেল ৩টায় জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট : মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট জেলার ঐতিহ্যবাহী রেলওয়ে  মুক্তমঞ্চ  মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল জেলা শহরের বিভিন্ন শহর প্রদক্ষিণ করে। 

নরসিংদী প্রতিনিধি :  নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোছলেহুদ্দীন। বিকেলে শহরের শিক্ষা চত্বরে থেকে একটি বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কুষ্টিয়া শহরে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলার ৬ উপজেলার ৬৭ ইউনিয়নের জামায়াতের নেতৃবৃন্দ এ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল শেষে কুষ্টিয়া মজমপুরে  বিক্ষোভ সমাবেশ করেন জামায়াতের নেতাকর্মীরা। মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হাশেম।

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। বিকেল ৪ টায় সাতক্ষীরা-খুলনা সড়কের আসিব চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলটির নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। 

আকাশ/ছোটন/রউফ/সোহাগ/সাকিব/জুয়েল/হালিম/রেজাউল/এমরান/তালেব/টিটুল/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন