Logo

সারাদেশ

কিছু সরকারি প্রাথমিক স্কুল ভালোভাবে চলে না : উপদেষ্টা

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৭:৫৫

অ
কিছু সরকারি প্রাথমিক স্কুল ভালোভাবে চলে না : উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘সরকারি স্কুলগুলোতে অনেক সমস্যা রয়েছে। যার অন্যতম হচ্ছে কিছু সরকারি স্কুল ভালোভাবে চলে না। এ বিষয়ে ক্ষতিয়ে দেখে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে টাঙ্গাইলের সরকারি মডেল প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. বিধান রঞ্জন বলেন, ‘সরকারি স্কুলের শিশুরা ঝরে পড়েছে কোভিডের সময়ে বেশি। কোভিডের সময় সরকারি স্কুলগুলো বন্ধ থাকলেও অন্যান্য স্কুল খোলা ছিল। এ ছাড়া অনেকগুলো জায়গা রয়েছে, যারা সরকারি চাকরি করেন, তাদের ছেলেমেয়েদের স্কুলে নিয়ে আসার যে সময়, প্রাইমারি স্কুলের সময়ের সাথে তাদের মিলে না। এর ফলে তারা অন্য প্রতিষ্ঠানে দিয়ে দেন, যেখানে বাচ্চাদের রাখার সুযোগ রয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউল হক চৌধুরী প্রমুখ।

এইচআর/এমইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন