Logo

সারাদেশ

‘অন্যের বাড়িতে গেলে মানুষ রাগ হয়, পানি আনতে দেয় না’

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫০

অ
‘অন্যের বাড়িতে গেলে মানুষ রাগ হয়, পানি আনতে দেয় না’

পটুয়াখালী বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের হাজিরহাট এলাকায় আশ্রয়ণ প্রকল্পে আশ্রিত শতাধিক বাসিন্দারা পানির সংকটে ভুগছেন। পান করার পানি জোগাড় করার জন্য এখানকার নারী, পুরুষ ও শিশুরা প্রতিদিন দুই বেলা বালতি, কলসি ও নানা পাত্র নিয়ে বিভিন্ন স্থানে ছোটাছুটি করছেন।

সরেজমিনে দেখা গেছে, অন্যদিকে গোসল ও গৃহস্থালি কাজে তারা হাজিরহাট খালের পানি ব্যবহার করলেও সেখানে এখন পানি কমে গেছে।

এই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. হারুন ফকির বলেন, নলকূপ বসানোর পর ১ মাস আমরা তা ঠিকমতো ব্যবহার করতে পারছি। তারপর থেকেই ডিস্টার্ব দেয়। খালে পানি কমে গেলে আমাদের গোসল থেকে সব কাজ করতেই কষ্ট হয়। অন্যের বাড়িতে গেলে মানুষ রাগ হয়, পানি আনতে দেয় না। ১৫টা ঘরের জন্য একটি টিউবওয়েল তাও নষ্ট। আমার অনেকবার ঠিক করার চেষ্টা করছি, কিন্তু ডিপ কম তাই ভালো পানি আসেন না। 

এই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা কহিনুর বেগম বলেন, পানির টিউবওয়েল থেকে একটু পানিও ওঠে না। যদি পানি দিয়ে পানি ওঠাই কাদা পানি ওঠে, গোবরের মতো পানি ওঠে। আমরা এখানে ১৫টি পরিবার বসবাস করি, আমাদের একটি টিউবওয়েল আছে, সেটাও নষ্ট। পানির জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়। 

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ও শিক্ষার্থী মো. ফারহান হোসেন বলেন, আমরা ৯ মাস যাবৎ এখানে বসবাস করছি। খাবার পানি, হাত মুখ ধোয়ার পানি, গৃহস্থালি কাজের পানির জন্য আমরা খুবই কষ্ট করি ।  

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. মঞ্জুরুল হাওলাদার বলেন, ‘গুচ্ছ গ্রামের ব্যাপারে আমরা মৌখিকভাবে ২টি টিউবওয়েল জন্য তৎকালীন ইউএনওর কাছে আবেদন করেছিলাম। সে সেট পাঠানোর পর আমরা একটা টিউবওয়েল বসিয়েছি। সেটাও খানিক ভালো থাকে, খানিক মন্দ থাকে। এখন বোধ হয় খুবই কষ্টের ভেতরে আছে। এখানে ১৫টি পরিবার প্রায় দুই-আড়াই শ’ মানুষের বসবাস। কর্তৃপক্ষের কাছে আমার আবেদন এখানে দুইটা টিউবওয়েল বসিয়ে পানির সু-ব্যবস্থা করুন।’

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সমস্যা নিয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, বিষয়টি আমি কেবলই জেনেছি, আমি খোঁজ নিয়ে দেখব, সমস্যা যাতে সমাধান হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরিফুল ইসলাম সাগর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন