Logo

সারাদেশ

শিশুকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, সুনামগঞ্জ

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৮

অ
শিশুকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

ছবি : বাংলাদেশের খবর

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে মহাসড়কের হাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় বাসটিতে ২০-২৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ড থেকে ছাতকের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসটি হাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে হঠাৎ করে এক শিশু রাস্তায় চলে আসে। শিশুটিকে বাঁচাতে চালক বাসটি সরিয়ে নিতে গেলে সড়কের পাশে একটি ছোট ডোবায় পড়ে যায়। এতে বাসের অধিকাংশ যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং বাসের ভেতরে থাকা যাত্রীদের উদ্ধার করেন। আহতদের চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আব্দুল হালিম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন