ঝিনাইদহে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৯:০৪
ছবি : প্রতিনিধি
৪ দফা দাবিতে ঝিনাইদহ-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ম্যাটস শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় কেন্দ্রীয় বাস টার্মিনালের মূল ফটকে তারা বিক্ষোভ করে।
শিক্ষার্থীদের দাবিগুলো হল- দশম গ্রেডে নিয়োগ অব্যাহত রাখা, অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম বাতিল এবং ইন্টার্নশিপ বহাল, লাইট হেলথ বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন ও উচ্চ শিক্ষার সুযোগ দেওয়া।
ম্যাটস শিক্ষার্থীরা দীর্ঘ কয়েক বছর এসকল দাবিগুলো নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার তারা ঝিনাইদহ-ঢাকা মহাসড়ক শান্তিপূর্ণভাবে অবরোধ করে।
এ সময় ঝিনাইদহ ম্যাটস সভাপতি মোহাম্মদ মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ তারিফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।
এম বুরহান উদ্দীন/এমআই

