Logo

সারাদেশ

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৭

অ
টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ছবি : বাংলাদেশের খবর

টাঙ্গাইলের দেলদুয়ারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে দেলদুয়ার-টাঙ্গাইল আঞ্চলিক সড়কের পাথরাইল বটতলা এলাকায় একটি ট্রাকের ধাক্কায় বেল্লাল হোসেন (৫৫) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।

নিহত বেল্লাল হোসেন উপজেলার পাথরাইল ইউনিয়নের পাথরাইল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বেল্লাল হোসেন বটতলায় তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় ভোর সোয়া ৫টার দিকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি পিকআপ অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে পিকআপ চালক রাশেদ (৩৪) ঘটনাস্থলেই মারা যান।

নিহত রাশেদ বগুড়ার শাহজাহানপুর উপজেলার বৃকুষ্টিয়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।

উভয় ঘটনায় নিহতের খবর নিশ্চিত করেছেন দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান।

রেজাউল করিম/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন